বাঙলাদেশের ইতিহাসের একটি কালো ঘটনা রাজাকারদের পুনরুত্থান, যার জন্যে দেশ ও জাতিকে দিতে হবে মারাত্মক মূল্য। বাহাত্তরে কে ভাবতে পরেছিলো দিকে দিকে আবার দেখা দেবে রাজাকাররা, আর মুক্তিযোদ্ধারা দীক্ষা নেবে তাদেরই কাছে? জিয়াউর রহমান যে-রাজাকাররাজনীতি শুরু করেছিলেন, তার কুশস্য তোলা এর মাঝেই শুরু হয়ে গেছে। একটি বেতার ঘোষণার জন্য বাঙালি তাকে ধ'রে নিয়েছিল একনম্বর মুক্তিযোদ্ধা ব'লে, কিন্তু ঐ একনায়ক যেভাবে নিজে
র স্বার্থে রাজাকারদের চাপিয়ে দিয়ে গেলেন বাঙলাদেশের বুকের উপর তাতে বোঝা যায় একবার মুক্তিযোদ্ধা মানেই চিরকাল মুক্তিযোদ্ধা নয়; এবং একনম্বর মুক্তিযোদ্ধাও একদিন শত্রু হয়ে উঠতে পারেন মুক্তিযুদ্ধের। প্রকৃত মুক্তিযোদ্ধা হওয়া কঠিন: যে কোন সময় পদস্থলিত হয়ে একজন মুক্তিযোদ্ধা হয়ে উঠতে পারে রাজাকার।

মাতাল তরণী- হুমায়ুন আজাদ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন